দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনার কথা জানানো হয়।

উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকটিতে ১২ আগস্ট থেকেই নতুন এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশের আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *