আইসিটির র্শীষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি, খুলনা শাখার আহমেদ কবীর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান রিংকু সেক্রেটারী নির্বাচিত করে ২০২৬-২০২৮ খুলনা কমিটি গঠন। বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার ১৪ জুন ২০২৬ দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ১৫ জুন ৭ জনের পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছরের জন্য আহমেদ কবীর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান রিংকু সেক্রেটারী শেখ শাহিনুর আলম ছিদ্দিকী ভাইস চেয়ারম্যন মোঃ রবিউল ইসলাম জয়েন্ট সেক্রেটারী শেখ শাহিদুল হক সোহেল ট্রেজারার মোঃ মাসুদ রানা ও হীরা খানম কে সদস্য করে শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতি ক্রমে গঠন করে। বিসিএস এর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কে,এম,এইচ শহিদুল হক,সদস্য মোঃ জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন।
১লা জুলাই ২০২৬ নব গঠিত কমিটি দায়িত্ব গ্রহন করবে।
