ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিইসি।

সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *