বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার, দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনি কে বেধড়ক মারপিট করেছে দুর্বৃত্ত্বরা। আজ বেলা সোয়া ৩টার দিকে শিববাড়ী মোড়স্থ সুলতান ডাইনের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে নিউজবাংলা২৪ ডটনেট সম্পাদক শেখ শাহিদুল হক সোহেল
