খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান মুন্সী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এ  ঘটনা ঘটে। খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইমরান মুন্সী মাদারীপুর জেলা মুন্সিবাড়ীর বাবুল মুন্সীর ছেলে। তিনি বর্তমানে নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকত। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিল। এছাড়া তিনি ইট-বালুর ব্যবসা করত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *