ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রবিবার চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া জানিয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালে তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭ দশমিক ৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন।

জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত তাং রেনজিয়ানের মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছে। আদালত জানিয়েছে, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদেরকে জনগণের কাছে ‌পুরোপুরি বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *