নিউজবাংলা২৪ডটনেট::সফল ভাবে সম্পন্ন হলো সাতশিকা ইসলামিক লাইব্রেরি এর পক্ষ থেকে সাতশিকা গ্রামের এসএসসি-২৫ এ জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের শিক্ষক, মুরব্বি ও যুবক শ্রেণিসহ সর্ব সাধারণগণ।
সাতশিকা ইসলামিক লাইব্রেরি এর পরিচালক হাফেজ ক্বারি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং এর সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফুয়াদ হাসান রুমি এর উপস্থাপনায় মোহাম্মদ ইব্রাহীম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরিচালক হাফেজ মাওলানা ফুয়াদ হাসান রুমি এর স্বাগত বক্তব্যর পরে অনুষ্ঠানে আগত অতিথিগণ বক্তব্য রাখেন জনাব শিক্ষক শাহাদাত হোসাইন, শিক্ষক শহিদুল ইসলাম, নিউজবাংলা২৪ডটনেট সম্পাদক ও গ্রাফিকস সিসটেম মালিক জনাব শেখ শাহিদুল হক সোহেল, সাতশিকা ভারউত্তোলন কেন্দ্রের প্রশিক্ষক জনাব বিশ্বাস আনিসুর রহমান বিপ্লব, শিক্ষক সৈয়দ ইলান হোসেন, শিক্ষক আব্দুল হালিম, সাবেক শিক্ষক শেখ সিদ্দিকুর রহমান, সাবেক মেম্বার খান শামীম হাসান, সাবেক সভাপতি ও মজলিশে শুরা প্রধান মদীনাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা  ডঃ আব্দুল বারী। এরপর সমাপনী বক্তব্য প্রদান করেন সাতশিকা ইসলামিক লাইব্রেরির সভাপতি হাফেজ ক্বারি শহিদুল ইসলাম। সর্বশেষ মদীনাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা মোহতামিম ও সাধারন সম্পাদক মুফতি মোঃ শরিফুল ইসলাম এর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
যারা সংবর্ধিত হলেনঃমল্লিক সামিউল অন্তর, লতা খাতুন,মনামী ইসলাম, নাবিহা শরিফ, জান্নাতুন নাঈম তিশি
উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে লাইব্রেরির সদস্য গণ বিশেষ ভূমিকা পালন করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মোল্লা কাবির, হুমায়ুন, মো: মাসুম, জাকারিয়া মোড়ল, রাকিব, সাজ্জাদ, রিফাত, রেজাউল, নোমান সহ আরো অনেকেই।
আমরা দোয়া করি যেন আল্লাহ তায়ালা আমাদের কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত দান করুক এবং দেশ ও দশের কল্যাণে অবদান রাখার তৌফিক দান করুক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *