ভালোবাসা আর মানবিক দায়িত্ব নিয়ে যে মানুষটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ছিল , বিনিময়ে সেই নিরপরাধ নিষ্কলঙ্ক মানুষটির হাতে মিথ্যা বানোয়াট ও মনগড়া অভিযোগ এনে ঝুলানো হয়েছে হাত কড়া !!
অপরাধী তার কৃতকর্মের জন্য জেল খাটবে, সাজা ভোগ করবে-এটাই স্বাভাবিক। কিন্তু যখন নিরপরাধ ব্যক্তি কারাভোগ করেন, তখন সেটাকে কী বলা যায়? তেমনটাই ঘটে চলেছে দেশে।
বিনা দোষে কারাভোগ করছে সমাজে প্রতিষ্ঠিত একজন নিরপরাধ সম্মানীয় ব্যক্তি জনাব, কামরুজ্জামান ভূইয়া লুটুল ।আমাদের আইনে একটি কথা আছে- দশ জন দোষী মুক্তি পেয়ে যাক কিন্তু একজন নির্দোষী যেন শাস্তি না পায়। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আফসোস তবুও নির্দোষ জনাব কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ভাইকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করে পরবর্তীতে কোন প্রকার সম্পৃক্ততা নেই এমনসব অজ্ঞাত মামলায় নাম ঢুকিয়ে পাঠানো হয়েছে জেল হাজতে ! যা আইনের শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা জনাব কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ভাইয়ের সসম্মানে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *