খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (20/06/2025) তারিখ রাত ১২টার সময় খুলনার শান্তিধাম মোড়ে জাতিসংঘ পার্কের পাশে মরহুমের প্রথম জানান অনুষ্ঠিত হওয়ার কথা আছে। জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি দিঘলিয়ায় নেওয়া হবে।
একটি সূত্র জানায়, শুক্রবার (২০ জুন) বুকে ব্যাথা অনুভূত হলে রাত ৯ টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সাংবাদিক মামুন রেজা নিজ বাড়িতে অবস্থানরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাংবাদিক মামুন রেজার রুহের মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করেছে নিউজবাংলা২৪ডটনেট পরিবার ও অসংখ্য গুনগ্রাহী।
