নিউজবাংলা২৪ডটনেট:: খুলনার রুপসায় সালাম জুট মিল নামে একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে আগুন নিভানোর কাজে অংশ নিচ্ছেন নৌবাহিনীর দুটি  ইউনিটের সদস্যরা। আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের একজন জানান, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *