
মঙ্গলবার (০২ মে ২০২৩ তারিখ) বিশিষ্ট সমাজসেবক, উন্নয়নকর্মী, নবলোক পরিষদ-এর সাধারণ পরিষদের সদস্য ও কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি, এডাব খুলনা চ্যাপ্টারের সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা বনফুল- এর নির্বাহী পরিচালক জনাব জাকিয়া আখতার হোসেন -এর মৃত্যুতে নবলোক পরিষদ এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উক্ত শোক সভায় বক্তব্য রাখেন, নবলোক পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, জেজেএস’র নির্বাহী পরিচালক এ.টি.এম জাকির হোসেন, কারিতাস বাংলাদেশ খুলনার আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস, সিসিএস’র পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ, রূপান্তর’র পরিচালক মিজানুর রহমান পান্না, লোকজ’র নির্বাহী পরিচালক দেব প্রসাদ এবং নবলোক’র কোষাধ্যক্ষ অজন্তা দাস, মাসাস’র নির্বাহী পরিচালক শামীমা আক্তার শিলু প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় জাকিয়া আখতার হোসেনের জেষ্ঠ্য পুত্র মো: নাজমুস সাদাত ও কনিষ্ঠ্য পুত্র মো: নাজমুস সাকিব বক্তব্য রাখেন এবং তার মায়ের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলটি সার্বিক পরিচালনা করেন নবলোক’র নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল এবং সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান সেতু, নবলোক পরিষদ।