নিউজবাংলা২৪ডটনেট:: নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রয়টার্স জানায়, রোববার (১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা এএফপিকে জানান, বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে। 

সূত্র: রয়টার্স, কাঠমান্ডু পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *