bnp_khulna_manjuনিউজবাংলা২৪ডটনেট:: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও বিএনপি নির্বাচন থেকে সরে যাবে না। খুলনা শহরের জনগণ বিএনপির পাশে আছে, আর সরকারি দলের পাশে রয়েছে পুলিশ-সন্ত্রাসী ও কালো টাকা। তারপরও কোন অবস্থাতেই আমরা নির্বাচনী বিজয় ছিনিয়ে নিতে দেব না।

তিনি বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে একথা বলেন। তিনি দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করা গণসংযোগ পুনরায় করার ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, বুধবার রাত ৮টা থেকে সারারাত পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালিয়েছে। বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও যুবদল নেতা মাহবুব হাসান পিয়ারুসহ ২১ নেতাকর্মীকে আটক করেছে। আমি রাতেই রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারকে ফোন দিয়েছি। কিন্তু কেউ আমার ফোন ধরেনি। ভয়ার্তভাবে আমার নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোরে আমার বাড়িতে এসেছে। আমি তাদের বলেছি, আমরা কোন অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাব না। এই শহরের মানুষ আমাদের সাথে আছে।
এসময় উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মশিউর রহমান, ফরিদুজ্জামান ফরহাদ, আহসান হাবিব লিংকন, খন্দকার লুৎফর রহমান, মো. গোলাম মোস্তফা ভূইয়া, মুফতি মুহিউদ্দিন একরাম, শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্তজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *