নিউজবাংলা২৪ডটনেট:: আইসিসি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে বসবে বিশ্বকাপের ১২তম আসর।১০ দলের এই টুর্নামেন্ট হবে ১৯৯২ বিশ্বকাপের আদলে। যেখানে সিঙ্গেল-লিগ ফরম্যাটে প্রাথমিক পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেরা চার দল উঠবে সেমিফাইনালে।
৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর ফাইনাল হবে ১৪ জুলাই লর্ডসে। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনাল হবে ইংল্যান্ডের বিখ্যাত এই মাঠে।
সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে। ৯ জুলাই প্রথম সেমিফাইনাল (পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল) হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। দুই দিন পর দ্বিতীয় সেমিফাইনাল (পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল) হবে বার্মিংহামের এজবাস্টনে।
৪৬ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৪৮টি। ইংল্যান্ড ও ওয়েলসের মোট ১১টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। টুর্নামেন্টে দিবারাত্রির ম্যাচ আটটি।
দেখে নিন বিশ্বকাপের পুরো সূচি:
| ম্যাচ নম্বর | তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ১ | ৩০ মে | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ২ | ৩১ মে | ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান | নটিংহাম |
| ৩ | ১ জুন | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | কার্ডিফ |
| ৪ | অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান (দি/রা) | ব্রিস্টল | |
| ৫ | ২ জুন | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ৬ | ৩ জুন | ইংল্যান্ড বনাম পাকিস্তান | নটিংহাম |
| ৭ | ৪ জুন | শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান | কার্ডিফ |
| ৮ | ৫ জুন | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (দি/রা) | ওভাল |
| ৯ | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | সাউদাম্পটন | |
| ১০ | ৬ জুন | অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ | নটিংহাম |
| ১১ | ৭ জুন | পাকিস্তান বনাম শ্রীলঙ্কা | ব্রিস্টল |
| ১২ | ৮ জুন | বাংলাদেশ বনাম ইংল্যান্ড | কার্ডিফ |
| ১৩ | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (দি/রা) | টাউনটন | |
| ১৪ | ৯ জুন | ভারত বনাম অস্ট্রেলিয়া | ওভাল |
| ১৫ | ১০ জুন | দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ | সাউদাম্পটন |
| ১৬ | ১১ জুন | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ব্রিস্টল |
| ১৭ | ১২ জুন | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | টাউনটন |
| ১৮ | ১৩ জুন | ভারত বনাম নিউজিল্যান্ড | নটিংহাম |
| ১৯ | ১৪ জুন | ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | সাউদাম্পটন |
| ২০ | ১৫ জুন | দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (দি/রা) | কার্ডিফ |
| ২১ | অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | ওভাল | |
| ২২ | ১৬ জুন | ভারত বনাম পাকিস্তান | ম্যানচেস্টার |
| ২৩ | ১৭ জুন | বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ | টাউনটন |
| ২৪ | ১৮ জুন | ইংল্যান্ড বনাম আফগানিস্তান | ম্যানচেস্টার |
| ২৫ | ১৯ জুন | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | বার্মিংহাম |
| ২৬ | ২০ জুন | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া | নটিংহাম |
| ২৭ | ২১ জুন | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | লিডস |
| ২৮ | ২২ জুন | ভারত বনাম আফগানিস্তান | সাউদাম্পটন |
| ২৯ | ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (দি/রা) | ম্যানচেস্টার | |
| ৩০ | ২৩ জুন | পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | লর্ডস |
| ৩১ | ২৪ জুন | বাংলাদেশ বনাম আফগানিস্তান | সাউদাম্পটন |
| ৩২ | ২৫ জুন | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | লর্ডস |
| ৩৩ | ২৬ জুন | পাকিস্তান বনাম নিউজিল্যান্ড | বার্মিংহাম |
| ৩৪ | ২৭ জুন | ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ | ম্যানচেস্টার |
| ৩৫ | ২৮ জুন | শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা | চেস্টার-লি-স্ট্রিট |
| ৩৬ | ২৯ জুন | নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (দি/রা) | লর্ডস |
| ৩৭ | পাকিস্তান বনাম আফগানিস্তান | লিডস | |
| ৩৮ | ৩০ জুন | ভারত বনাম ইংল্যান্ড | বার্মিংহাম |
| ৩৯ | ১ জুলাই | শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ | চেস্টার-লি-স্ট্রিট |
| ৪০ | ২ জুলাই | বাংলাদেশ বনাম ভারত | বার্মিংহাম |
| ৪১ | ৩ জুলাই | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | চেস্টার-লি-স্ট্রিট |
| ৪২ | ৪ জুলাই | ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান | লিডস |
| ৪৩ | ৫ জুলাই | বাংলাদেশ বনাম পাকিস্তান (দি/রা) | লর্ডস |
| ৪৪ | ৬ জুলাই | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (দি/রা) | ম্যানচেস্টার |
| ৪৫ | ভারত বনাম শ্রীলঙ্কা | লিডস | |
| ৪৬ | ৯ জুলাই | প্রথম সেমিফাইনাল (১ বনাম ৪) | ম্যানচেস্টার |
| ১০ জুলাই | রিজার্ভ ডে | ||
| ৪৭ | ১১ জুলাই | দ্বিতীয় সেমিফাইনাল (২ বনাম ৩) | বার্মিংহাম |
| ১২ জুলাই | রিজার্ভ ডে | ||
| ৪৮ | ১৪ জুলাই | ফাইনাল | লর্ডস |
| ১৫ জুলাই | রিজার্ভ ডে |