khaleda_zia_cot-254879নিউজবাংলা২৪ডটনেট:: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে বৃহস্পতিবার আংশিক বক্তব্য উপস্থাপন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি পরবর্তী সময়ে বাকি বক্তব্য শেষ করতে আদালতের কাছে আজকের মতো শুনানির মুলতবি প্রার্থনা করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ অক্টোবর পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করে এক লাখ টাকার মুচলেকায় জামিন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এর পরই খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুরু করেন। তিনি সোয়া ঘণ্টারও বেশি সময় ধরে আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় খালেদা জিয়া এ মামলাকে বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করেন। হয়রানি ও হেনস্তার জন্যই এ মামলা দেওয়া হয়েছে বলেও আদালতে অভিযোগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই মামলায় হয়রানির কারণে তার ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে। এই মামলায় দুদক যে অভিযোগ এনেছে তাও স্ববিরোধিতায় পরিপূর্ণ। এটি দুদকের আইনের কর্তৃত্ব ও আওতার বাইরে।’ তিনি বলেন, ‘হয়রানি করতেই উদ্দেশ্যেমূলকভাবে আমার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। যা পুরোপুরি কাল্পনিক ও বানোয়াট।’
লিখিত বক্তব্যে খালেদা জিয়া জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ স্ববিরোধীতায় ভরপুর। দুদকের আইনগত কর্তৃত্ব ও ইখতিয়ারের বাইরে মামলাটি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিচারের নামে দীর্ঘদিন ধরে আমি হয়রানি পেরেশানি ও হেনস্তার শিকার হচ্ছি। এতে আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে আমার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *