newsbangla_kcbs-05-01-17নিউজবাংলা২৪ডটনেট::  খুলনার জলিল টাওয়ার মার্কেটে কম্পিউটার ব্যবসায়ী সমিতি মেলা জমে উঠেছে। দ্বিতীয় দিনের মত মেলায় সকল শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড়। উৎসুখ দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য ক্রয় ও অত্যাধুনিক পণ্য দেখছেন। অনেকে কিম্পিউটার প্রতিষ্ঠান তাদের স্টলে বিভিন্ন পণ্যের অফার দেয়ায় ক্রেতারা তাদের দিকে একটু ভির করছে।খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল বলেন,  তথ্যপ্রযুক্তি প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ডিজিটাল এখন স্বপ্ন নয়, বাস্তব। এ প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমার পক্ষে যা যা করণী আমি তা করার সার্বত্মক চেষ্টা করবো।

 

এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ বিক্রি হবে। মেলায় ৮৫টি স্টল রয়েছে। প্রতিদিন কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *