t20world cup-16নিউজবাংলা২৪ডটনেট:: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। প্রথম খেলায় গ্রুপ-২ এর লীগ পর্বের ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুথি হবে নিউজিল্যান্ডের। নাগপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

বাছাইপর্ব থেকে দাপটের সাথে গ্রুপে-২ এ কোয়ালিফাই করা বাংলাদেশের প্রথম খেলা পাকিস্তানের বিপক্ষে। খেলাটি হবে কোলকাতার ইডেন গার্ডেনে আগামী বুধবার বিকেল সাড়ে তিনটায়।

বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও আফগানিস্তান কোয়ালিফাই করায় এখন সুপার টেনের লাইনআপ এরকম

গ্রুপ-১: শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

খেলার পূর্ণাঙ্গ সময়সূচি এখানে দেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *