নিউজবাংলা২৪ডটনেট:: জিম্বাবুয়েকে বিদায় করে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন বা মূল পর্বে উঠে গেলো আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। নাগপুরে প্রথম রাউন্ডে গ্রুপের শেষ ম্যাচে ৫৯ রানের জয় পায় আফগানরা। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ৫ ম্যাচেই জিতলো আফগানিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংসে ঝড় উঠেছিল শুরুতে। মোহাম্মদ শাহজাদ, সলিমুল্লাহ সেনওয়ারি ও মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসের উপর ভর করে এই বিশাল সংগ্রহ পায় দলটি। শাহজাদ করেন ২৩ বলে ৪০, সেনওয়ারির ৩৭ বলে ৪৩ ও মোহাম্মদ নবী ৩২ বলে খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। বল হাতে জিম্বাবুয়ের তিনাশে পানিয়াঙ্গারা ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ২৬ রানের মাথায় অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা (১১) বিদায় নেন। নব্বইয়ের ঘরে গিয়ে ৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে তারা। ১০০ রানের মধ্যে ৮ উইকেট হারানোর পর আরে কি জেতা যায়! জিম্বাবুয়ের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। কিন্তু এর মধ্যে সর্বোচ্চ ১৭! রাশিদ দারুণ বোলিংয়ে ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট শিকার করেছেন। ২ উইকেট হামিদের।