2016_01_06_16_39_47_ZbSDXJwMJIoSJ1LUzm5XVzs7GA9h81_originalআগামীকাল থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুরু হওয়া স্মার্টফোন মেলায় আনুষ্ঠানিকভাবে ফোনগুলো প্রদর্শন করা হবে। দেশে জেনফোনের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

শুরুতে দেশের বাজারে ৬টি মডেলে আসুসের জেনফোন পাওয়া যাবে। এসব মডেলগুলোর মধ্যে আছে, জেনফোন ২, জেনফোন ২ ডিলাক্স, জেনফোন লেজার এর ৩ টি মডেল এবং জেনফোন সেলফি।

আসুসের জেনফোনগুলোর মেমোরি ৪ ‍জিবির। এতে আছে ইন্টেল আর কোয়ালকমের ৬৪ বিটের প্রসেসর।

ফোনগুলোতে পিক্সেল-মাস্টার টেকনোলজির ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফলে এতে কোনো ফ্ল্যাশ ছাড়াই অন্ধকারেও ছবি তোলা যাবে।

জেনফোনের আরেকটি দারুণ ফিচার জেন-ইউআই। এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই ফোনের লঞ্চার, থিম কিংবা আইকন পছন্দ মত পরিবর্তন করতে পারবেন। ফোনটিতে জেন মোশন, স্ন্যাপ ভিউ, ট্রেন্ড মাইক্রো সিকিউরিটি সহ আরও অনেক ফিচার এতে যোগ করেছে।

আসুস মোবাইল বাংলাদেশের প্রডাক্ট ম্যানেজার হান্টার হিসে বলেন, ‘বাংলাদেশ আর আসুস উভয়ের জন্যই এটি নিঃসন্দেহে একটি আনন্দের মুহূর্ত। বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডের সাথে জেনফোনের সূচনার সাথে সাথে ক্রেতাদের জন্য সর্বাধুনিক সার্ভিস সেন্টার চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই বাজারে মিলবে আসুসের জেনফোন। জেনফোন সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে আসুস এর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *