enamul_crickনিউজবাংলা২৪ডটনেট:: নিজের প্রথম সন্তানের মুখ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক।  এর আগে জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দলে থাকলেও পরে ১৪ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি।

 শনিবার প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জরুরি প্রয়োজনে রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়তে হচ্ছে তাকে। প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জেতা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে আগামীকাল সোমবার।
এনামুল বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে ফিল্ডিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে অস্ত্রোপচার হয়েছিল তার কাঁধে। বিশ্বকাপের পরে পাকিস্তান ও ভারত সিরিজেও ছিলেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি একটি ম্যাচেও। এখন পর্যন্ত ৩০ ওয়ানডে খেলে ৩ টি করে শতক ও অর্ধশতকে ৯৫০ রান করেছেন এনামুল, গড় ৩৫.১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *