নিউজবাংলা২৪ডটনেট:: প্রাণ আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে ছুটির দিন শুক্রবার থেকেই। বরাবরের মতোই টিকিট বিক্রি করছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। ইউক্যাশ ও সরাসরি ব্যাংকের শাখা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা।
সরাসরি টিকিট বিক্রি হবে শুক্রবার থেকে। এদিন বিশেষ ব্যবস্থায় ইউসিবি ব্যাংকের কয়েকটি শাখা খোলা থাকবে। আর ইউক্যাশে টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউক্যাশের মাধ্যমে কেনা টিকিট সংগ্রহ করা যাবে শুক্রবারও।
দর্শকদের টিকিটের মূল্যের সঙ্গে পরিশোধ করতে হবে ১৫ শতাংশ ভ্যাট। ইউক্যাশের মাধ্যমে টিকিট বিক্রি হবে প্রগতি স্মরণী শাখা, মিরপুর রোড শাখা, শান্তিনগর শাখা ও উত্তরা শাখায়। সরাসরি টিকিট বিক্রি হবে মিরপুর শাখায়।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে ও টি-২০ ম্যাচে টিকিটের মূল্য একই থাকছে।
টিকিটের মূল্য হচ্ছে- গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর/ দক্ষিণ এক হাজার টাকা, ভিআইপি ৫০০ টাকা, শহীদ জুয়েল ও মুস্তাক স্ট্যান্ড ৩০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা ও পূর্ব গ্যালারি ১০০ টাকা।