newsbangla-25487নিউজবাংলা২৪ডটনেট:: ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লীগে চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। আজ শেষ রাউন্ডে রংপুরের সঙ্গে ড্র করে তারা। কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে খুলনা। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মেট্রোর চেয়ে ১০ পয়েন্ট

এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় আব্দুর রাজ্জাকের দল। প্রথম স্তরে ৪৪ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রো দ্বিতীয় ও ৪৩ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগ তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে সবার নিচে থাকায় দ্বিতীয় স্তরে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর। আর ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের তালিকায় শীর্ষে থেকে প্রথম স্তরে উঠেছে বরিশাল বিভাগ।

জাতীয় লিগের সর্বোচ্চ ৫টি করে শিরোপা জিতেছে রাজশাহী ও ঢাকা বিভাগ। খুলনা এর আগে ২০০২-০৩, ২০০৭-০৮ ও ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর প্রথম ইনিংস: ১১৩.৫ ওভারে ৩৪৪ (তানভীর ১০৫, ধীমান ৬৯, শুভ ৬৬; রাজ্জাক ৫/১২৭, মুরাদ ৪/৬৬।

খুলনা প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৮৬/৭ ডিক্লে. (ইমরুল ১০৭, জিয়াউর ৬২*, বক্কর ২৭, এনামুল হক ২৭; তানভীর ২/৫৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *