India-vs-Pakistanনিউজবাংলা২৪ডটনেট:: মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে বিসিসিআইয়ের সভাপতির বৈঠক বানচাল করার উদ্দেশ্যে এই হামলা করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের বৈঠকে আজ পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা । ক্রিকইনফো জানায় সকালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই-এর সদর কার্যালয়ে সেই বৈঠক শুরুর আগেই হাজির হন শিবসেনা সমর্থকেরা। বিসিসিআই প্রেসিডেন্ট মনোহর কার্যালয়ে প্রবেশ করার পরে ৫০ জন শিবসেনা কর্মী  কার্যালয়ের দরজা ঠেলে  ভিতরে ঢুকে পড়ে।
শিবসেনা সদস্যদের মুখে ছিল পাকিস্তান বিরোধী স্লোগান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের বিরুদ্ধেও স্লোগান দেয় শিবসেনা কর্মীরা। তাদের একটাই দাবী- পাকিস্তানের সাথে ভারতের কোন ক্রিকেট নয়। শুধু তাই নয়, তাদের দাবি পাকিস্তানি আম্পায়ার আলিম দারকেও যেন চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হয়।
 ‍
এই ঘটনার পরে পিসিবি সভাপতি শাহরিয়ার খান ও প্রধান নির্বাহী নাজাম শেঠিকে তাদের হোটেল থেকে বের না হতে পরামর্শ  দেওয়া হয়েছে। ক্রিকইনফো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *