11149586_411106459079218_2445033369262475054_n

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদ আল হারামে (গ্র্যান্ড মসজিদ) নির্মাণকাজের ক্রেন ভেঙ্গে পরে হজযাত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী ওই ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের ও দেশটির প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতিও গভীর সহমর্মীতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মসজিদে হারামের বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ভেঙে পড়ার ওই ঘটনায় অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ শতাধিক। হতাহতদের বেশিরভাগই হজযাত্রী। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশিও রয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় দুর্ঘটনাটি ঘটে।চলতি মাসের শেষ দিকে পবিত্র হজ পালনে লাখো মুসল্লি জড়ো হতে শুরু করেছেন মক্কায়। পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর আগে এতো বড় দুর্ঘটনা ঘটলো হজ নগরীর প্রাণকেন্দ্র মসজিদ আল হারামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *