foodbal_gol_airনিউজবাংলা২৪ডটনেট:: আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল চিলি। শনিবার রাতের খেলায় ট্রাইব্রেকারে মেসিদের ৪-১ গোলে হারিয়েছে সানসেজ-ভিদালরা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত সময়ও গোল শূন্য থাকলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।

এদিকে আর্জেন্টিনা ২২ বছর অপেক্ষা করেও পেল না কাঙ্ক্ষিত স্বপ্নের দেখা। এ স্বপ্ন আরও দীর্ঘ হলো। অন্যদিকে লিওনেল মেসিদের স্তব্ধ করে প্রায় একশ’ বছরের আক্ষেপের অবসান ঘটিয়েছেন আলেক্সিস সানচেস-ক্লাওদিও ব্রাভোরা। টাইব্রেকারে আর্জেন্টিনা সমর্থকদের হৃদয় ভেঙে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে নিল চিলি।

মাঠে লড়াইয়ে দুই দল সমানে সমান খেলেছে। ‘ভাগ্য পরীক্ষার’ সময়টাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। পেনাল্টিতে ৪-১ গোলের এই হারে ট্রফিশূন্য থাকতে হলো তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *