Neymarনিউজবাংলা২৪ডটনেট:: কোপা আমেরিকায় আর খেলা হচ্ছে না ব্রাজিল তারকা নেইমারের। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড পাওয়া বার্সেলোনার এই ফরোয়ার্ডকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।চিলির সান্তিয়াগোতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারে। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান ব্রাজিল অধিনায়ক। মাঠ থেকে ফেরার পথে রেফারির লালকার্ড দেখেন তিনি।
এই ঘটনায় প্রাথমিকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল নেইমারকে। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন সেই দিনের ঘটনা বিশ্লেষণ করে তার শাস্তি বাড়ায়। ফলে ব্রাজিল এ টুর্নামেন্টের ফাইনালে উঠলেও তাতে খেলা হবে না নেইমারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *