বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সমঝোতার মাধ্যমে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনকে সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়। আগামী ১০ জুন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন বলে জানানো হয়। উল্লেখ্য, ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি সুজন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি’র অনুসারী ও সাধারণ সম্পাদক রাসেল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের অনুসারী। আওয়ামী রাজনীতিতে দুই গ্রুপকে সন্তুষ্ট করতেই কেন্দ্রীয় কমিটি এ ধরণেনর কমিটি ঘোষণা দিয়েছে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন। এখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় নি। তোষামোদকারীরাই কমিটিতে স্থান পেয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর শহীদ হাদিস পার্কে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অসিত বরণ বিশ্বাস, ফারুক হাসান হিটলু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.