mushfiqur-rahim-batting-imagesনিউজবাংলা২৪ডটনেট:: টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে গোটা দেশেই আলোচনা-সমালোচনা চলছে। সেটার বেগ কয়েকগুণ বেড়ে যাচ্ছে বরং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য, বক্তব্যের মাধ্যমে। গত কয়েকদিন ধরে নিয়মিতভাবেই সংবাদ মাধ্যমে মুশফিকের

অধিনায়কত্ব নিয়ে কথা বলছেন খোদ বিসিবি সভাপতি। যেটা ধীরে ধীরে দৃষ্টি কটু কাজেও পরিণত হচ্ছে। শনিবারও তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টে মুশফিকই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। নিজের বাসায় নাজমুল হাসান পাপন সাংবাদিকদের শনিবার বলেন, মুশফিককে বদল করার মতো কোনো চিন্তাই এখনো পর্যন্ত আমরা করিনি। এটা সেদিনও বলেছি আজকেও বলছি। এখনো পর্যন্ত আমাদের যে কয়টা সাকসেস আছে তার বেশিরভাগই মুশফিকের ক্যাপ্টেন্সিতে। তাই আমরা ওর ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তিত নই। তবে ব্যাটিংয়েও যেন আরো অবদান রাখতে পারে আমাদের ক্রিকেটে। ও হচ্ছে আমাদের মেইন ব্যাটিং স্তম্ভ¢। সেটাতে যদি অসুবধা হয় আর উইকেট কিপিং এমনকি ক্যাপ্টেন্সি করার কারণে সেটাতে যদি সমস্যা হয়।”

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ফিল্ডিং নেয়া, ব্যাটিং না নেয়া সম্পর্কিত বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। এ সম্পর্কে তিনি বলছেন, লাস্ট টেস্টে কয়েকটি ডিসিশনের ব্যাপার ছিল। যেটা নিয়ে কনফিউশন আছে আমার কাছে কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন ওইভাবে কোনো ধরণের অভিযোগ করেনি। আমি ওইসময়টাতে লন্ডনে ছিলাম ব্যাটিং না নিয়ে, ফিল্ডিং নিয়েছে আমারও মনে হয়েছে। সাথে সাথে আমি ফোন করে সাকিবকে পাই। সাকিবকে জিজ্ঞেস করি, যদিও সাকিব ক্যাপ্টেন না। আমরা সবাই মিলেই ডিসিশন নিয়েছে। ওই সময় মাঠের কন্ডিশন অনুযায়ী ওটােই ভালো মনে হয়েছে। এই ডিসিশনটা ভালো। যদি আমাদের পেসার ইনজুরড না হতো আরলি উইকেট পাবো অলমোস্ট সবার এটা ধারণা ছিল। ব্যাড-লাক যে ইনজুরড হয়ে গেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *