নিউজবাংলা২৪ডটনেট:: খুলনার ফুলতলার জামিরাবাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের আইসিটি’র প্রভাষক মো: রেজাউল করিম (৩৯) শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীনঅবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহে ——–রাজেউন)। তিনি অভয়নগর উপজেলারহিদিয়া গ্রামের বাসিন্দা মৃত: আ: ছামাদ মোল্যার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাতা, ৫ভাই, ২বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।Â প্রসংগত: গত ফেব্রুয়ারী মাসে ফুলতলা থেকে মটলসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় পতিত হন। তাকে খুমেক হাসপাতালে এবং পরে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হলেও ক্রমান্বয়ে অবস্থার অবনতি ঘটে। ফলে গত সপ্তাহে তাকেÂ ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে।