bangladesh_PAKনিউজবাংলা২৪ডটনেট:: বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে হারল পাকিস্তান। সাব্বির রহমানের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে ১ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৮ রান করে পাকিস্তান। জবাবে এক উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি একাদশ। সাব্বির রহমান ৯৯ বল থেকে ১২৩ রান সংগ্রহ করেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এবারই প্রথম জাতীয় দলে ডাক পাওয়া সম্ভবনাময় ব্যাটসম্যান রনি তালুকদান রানের খাতা না খুলেই বিদায় নেন। দলীয় ৯ রানের মাথায় জুনায়েদ খানের বলে ইয়াসির শাহ’র হাতে ক্যাচ দেন তিনি। এর পরপরই বিদায় নেন তামিম ইকবাল। দলীয় ৮১ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। পরে দলের হাল ধরেন সাব্বির রহমান ও ইমরুল কায়েস। দুজনে মিলে ১৯ ওভার খেলে দলীয় স্কোরে যোগ করেন ১২৪ রান। এতেই ম্যাচ বিসিবি একাদশের অনুকূলে চলে আসে। তবে সাব্বির রহমান ফিরে গেলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সোহাগ গাজী ও মোহাম্মদ শাহিদের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছায় বিসিবি একাদশ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক আজহার আলীর সঙ্গে হাফিজের ৬৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে প্রথম সফলতা পান মুক্তার আলীর। আজহারকে ফেরান তিনি। দ্বিতীয় উইকেটে হারিস সোহেলের সঙ্গে ৬৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন হাফিজ। হারিসকে আউট করে ১০.৩ ওভার স্থায়ী জুটি ভাঙেন শুভাগত হোম চৌধুরী। এরপর হাফিজ ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অতিথিদের চাপে ফেলেন শুভাগত। মাত্র ৭৯ বলে ৮৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন হাফিজ। তার ইনিংসটি ৯টি চার ও ৬টি ছক্কা সমৃদ্ধ। এরপর ফাওয়াদ ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হয়নি পাকিস্তানের। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। তার ৫৮ বলের ইনিংসটি গড়া ৯টি চারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *