নিউজবাংলা২৪ডটনেট:: মাত্র চার বছর বয়সেই তামিল চলচ্চিত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীদেবী। আবার সেই তামিল ছবিতেই ফিরছেন তিনি। বেশ কয়েক দশক পর ‘পুলি’ চলচ্চিত্র দিয়ে আবার তামিল চলচ্চিত্রে ফিরছেন শ্রীদেবী। শ্রীদেবী টুইটারে নিজেই চলচ্চিত্রে নাম প্রকাশ করেছেন। টুইটারে তিনি জানিয়েছেন, ‘তামিল ছবি পুলির নাম ঘোষণা হওয়ার পর দারুণ খুশি লাগছে। কাস্ট ও ক্রুদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে।’‘ইংলিশ ভিংলিশ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে ফিরেছিলেন শ্রীদেবী। আর এবার ফিরছেন তামিলে। শিশুশিল্পী হিসেবে তামিলের পাশপাশি তেলেগু, মালায়াম চলচ্চিত্রেও কাজ করেছিলেন তিনি। তবে ১৩ বছর বয়সে প্রথম বড় কাজ তামিল ছবিতেই। তাই এতোদিন পরে তামিল ছবিতে ফেরাকে ‘ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স’ বলেছেন তিনি।
চলচ্চিত্রে নায়কের ভূমিকায় আছেন বিজয়। নায়িকা হংসিকার মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীদেবী। এছাড়া আছেন শ্রুতি হাসান, সুদীপ। সূত্র: কলকাতা২৪।