rubel-happy-liveনিউজবাংলা২৪ডটনেট:: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা মামলায় জামিন পেলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এই আদেশ দেন।

এর আগে সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় জামিনের আবেদন করেন রুবেল। ঐ সময় আদালত শুনানি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

এর আগে বৃহস্পতিবার মহানগর মুখ্য নগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে আবেদন করেছিলেন রুবেল। আর আবেদন নাকোচ করে তাকে কারাগারে পাঠায় আদলত।
গত ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় হ্যাপী রুবেল হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন মামলা করেন। ১৫ ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করলে চার সপ্তাহের আগাম জামিন পান তিনি। মেয়ার শেষ হওয়ার তিনদিন আগেই রুবেল মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকোচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *