rubel-happy-liveনিউজবাংলা২৪ডটনেট:: শেষ পর্যন্ত জামিন না পেলে বিশ্বকাপে পেসার রুবেল হোসেনের বিকল্প নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিক্রেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের এই কথা জানান।

নিজাম উদ্দিন চৌধুরী জানান, আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাবে। সেদিন রুবেল দলের সঙ্গে যেতে না পারলে তার বিকল্প হিসেবে কাউকে নেয়া হবে। রুবেলের মামলার বিষয়ে তিনি বলেন, মাত্রই আমার বিষয়টি জেনেছি। এটি সমাধান হওয়ার আগ পর্যন্ত কোনো বক্তব্য দেয়া ঠিক হবে না। বিসিবির নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ক্রিকেটার রুবেল হোসেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপী। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে  চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। জামিন শেষ হওয়ার চারদিন আগেই আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *