sabana_yesmin-2নিউজবাংলা২৪ডটনেট:: চিত্রনায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশে এসে নিজের এসএস মুভিজের ব্যানারে নতুন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তখন কিছু জটিলতার কারণে এ উদ্যোগ আর এগোননি। তবে পারিবারিক কাজে দেশের বরেণ্য এই অভিনেত্রী ঈদের পর ঢাকায় আসবেন বলে জানা যায়। নিউইয়র্কবাসী সংস্কৃতিকর্মী শেখ সাথী বলেন, ‘আমার সাথে ম্যানহ্যাটানে দেখা হয় তার সাথে। তার সাথে কুশল বিনিময় করি। প্রবাসী বাঙালি হিসেবে শাবানা আপুর সাথে পরিচয় রয়েছে আগে থেকেই। তিনি জানালেন, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা যাবেন তিনি। এছাড়া নতুন ছবির কথা উঠলেই শাবানা বলেন, আমি তো চাই আমাদের ছবির প্রডাকশন হাউসটিকে আবারও নতুন করে জাগিয়ে তুলতে। ইচ্ছে আছে বড় ধরনের কিছু করার। এ বছরই আশা করছি, দুই বাংলার শিল্পীদের নিয়ে নতুন কিছু উদ্যোগ নেবো। কারণ এখনকার চলচ্চিত্রের খবরে আমি নিজেও দারুণ আশাবাদী। অনেকেই ভালো করছে। তরুণরাই আবার চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনবে। আমি চাই প্রযোজনা বা পরিচালনা যাই করি, নতুনদের নিয়ে কাজ করতে। উল্লেখ্য, শাবানা বেশ কিছুদিন ঢাকায় অবস্থানের পর যশোরে যাবেন আত্মীয় ও এলাকাবাসীদের সাথে কিছুটা সময় কাটাতে।’

ঈদের পর ঢাকায় এসে নিজের প্রযোজনা সংস্থার কাজ ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন তিনি। সেক্ষেত্রে নতুন ছবির ঘোষণাও আসতে পারে।

সূত্র: ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *