krishno_kosti_pathorনিউজবাংলা২৪ডটনেট:: ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার ইঞ্জিঃ আশরাফুল হক নামের এক ব্যক্তির বাড়ী থেকে মূল্যবান কষ্টিপাথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় ফকিরহাট থানার অফিসার ইনচার্জ এসএম আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই গৌতম হালদারও এসআই ফিরোজ আলম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়ীর নিচতলার একটি কক্ষ থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। এ ঘটনায় এ রির্পোট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ জানায়, ঐ কক্ষে মোল্লাহাটের নুর ইসলাম নামে এক ব্যাক্তি ভাড়া থাকতেন। সম্প্রতি তিনি বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে বলে জানা যায়। মূর্তিটির ওজন প্রায় ৪ কেজি ৫০গ্রাম ও এর উচ্চতা প্রায় ১৫ ইঞ্চি। মূর্তিটির আনুঃ মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা যায়।

উল্লেখ্য, মূলঘর এলাকার মহাদেব পালের পারিবারিক মন্দির থেকে আগস্ট মাসে গভীর রাতে অন্যান্য মূর্তির সাথে একটি কৃষ্ণ মূর্তি চুরি হয়ে যায়। ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া মূর্তিটি চুরি যাওয়া মূর্তি হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাদেব পালকে থানায় ডেকে আনা হয়েছে এবং পুলিশ মূর্তিটি তার কিনা যাচাই-বাছাই করছেন বলে জানা যায়। সম্প্রতিকালে মূলঘর এলাকা থেকে সোনাখালী মন্দির সহ কয়েকটি পারিবারিক মন্দিরে বিভিন্ন দেব-দেবীর মূর্তি ও পূজার সরঞ্জাম চুরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *