BGMEA+Humanনিউজবাংলা২৪ডটনেট:: চলমান অস্থিতিশীল পরিস্থিতির অবসানে রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে রাজপথে নামার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। সমঝোতার দাবিতে আগামী ১৫ ডিসেম্বর সাদা পতাকা মিছিল করবেন তারা। ‘আমরা বাঁচতে চাই’- স্লোগানে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।মানববন্ধনে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, “আগামী পাঁচদিনের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে সব কারখানার শ্রমিকরাও রাস্তায় নামতে বাধ্য হবে।”
হরতাল-অবরোধে নাশকতা ও অর্থনৈতিক ক্ষতির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *