নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ সরণী এলাকায় র্যাবের টহল গাড়ীতে বোমা হামলা চালিয়েছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের একটি টহল গাড়ী নগরীর শিবববাড়ী মোড় হয়ে মজিদ সরণী ধরে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের অদূরে পৌঁছালে দুস্কৃতকারীরা একটি বোমা র্যাবের টহল গাড়ীর ওপর নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বোমার স্পিন্টারে গাড়ীর সামনের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। বোমার শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এব্যাপারে র্যাব-৬ খুলনার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, দুস্কৃতকারীরা একটি ককটেল র্যাবের টহল গাড়ীর ওপর নিক্ষেপ করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি।