poletaknik_hamlaনিউজবাংলা২৪ডটনেট:: বিএনপির হরতালে নাটোরের কানাইখালী এলাকায় বিএনপি ও  আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আরটিভি’র সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।  আরটিভির জেলা প্রতিনিধি তােফাজ্জল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন জানান, হরতালের দ্বিতীয় দিন সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কানাইখালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সংঘর্ষের এক পর্যায়ে একের পর এক হাতবোমা বিস্ফোরণ ও গুলি শুরু হয়। এ সময় দায়িত্বরত  তােফাজ্জল গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়া হলেও সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাজশাহীতে পাঠানো হয়। সংঘর্ষে দুই পক্ষের আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ওসি আসলাম হোসেন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *