নিউজবাংলা২৪ডটনেট:: অপেক্ষা দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের কাছ থেকে ৩১৯ রানের টার্গেট পাওয়ার পর স্বাভাবিকভাবেই চাপে পড়ার কথা ছিল। কিন্তু তামিম-মুশফিকদের নৈপুন্যে সেই চাপের ছাপ তো দেখা গেলোই না বরং বিশাল টার্গেট অতিক্রম করে একাধিক রেকর্ড গড়ে হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে গেল বাংলাদেশ। আর এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথও সুগম হলো টাইগারদের সামনে।
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের নেলসনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমে কাইল কোয়েটজারের নান্দনিক এক শতকের সুবাদে ৩১৮ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ছয় উইকেট ও হারিয়ে ১১ বল বাকি থাকতেই গন্তব্যে পোঁছায় টাইগাররা।