খুলনায় অজ্ঞাতনামা এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নগরীর সিঅ্যান্ডবি কলোনীর পরিত্যক্ত টু আর ১৪ নম্বর ভবনের দ্বিতীয়তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিঅ্যান্ডবি কলোনীর পরিত্যক্ত টু আর ১৪ নম্বর ভবনের দ্বিতীয়তলায় তল্লাশি করা হয়। পরে রান্না ঘর থেকে অর্ধগলিত লাশটি  উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সিঅ্যান্ডবি কলোনীর পরিত্যক্ত একটি ভবনে লাশ পড়ে আছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। পরে টু আর ১৪ নম্বর ভবনের দ্বিতীয়তলার রান্নাঘর থেকে অর্ধগলিত এক যুবতীর লাশ উদ্ধার করা হয়। তবে লাশটি দেখে মনে হচ্ছে, লাশটি অন্তত ১৫ দিন আগের। লাশের পাশে স্যান্ডেল পড়ে ছিল, ওটি দেখে তাকে  একজন যুবতী বলে ধারণা করা হচ্ছে। তবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, হত্যাকা-ের প্রকৃত কারণ এখনো বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *