আগামীকাল সকাল ১১ টায় বিএনপি সরকারের ক্ষমতার প্রথম ১৮০ দিনের ব্যর্থতা পূঙ্খানুপুঙ্খভাবে জনগনের সামনে তুলে ধরবে এনসিপি।
বিএনপিকে আগেই বলেছিলাম এনসিপির ছেলেমেয়ে গুলোকে হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। এরা পড়াশোনা করে নিজেদের পরিপূর্ণ করেই কোমর বেধে রাজনীতিতে নেমেছে। বিএনপির ন্যায় অলিগার্ক দলগুলোর মতো তারা চাদাবাজি,হানাহানি,ক্যাডার পেলেপুষে রাজনীতিতে আসেনি।
তো, বিরোধীদল হিসেবে এনসিপি এবার কি করতে যাচ্ছে?
বিএনপি কোন কোন সেক্টরে কি কি ব্যর্থতার পরিচয় দিয়েছে, সংবাদ সম্মেলন করে তা একেবারে প্রমাণস্বরূপ তুলে ধরা হবে। এজন্য রুপায়ন টাওয়ার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
এনসিপি শুরু থেকে সরকারকে যথেষ্ট সহায়তা করে আসছে। কিন্ত যখন সরকার প্রায় প্রত্যেকটা একেবারেই ফেইল করেছে তখন থেকেই সরকারকে সতর্ক ও যৌক্তিক সমালোচনা করে করে আসছিলো এনসিপি। এমনকি তারেক রহমান চাওয়ার আগেই জ্বালানী সংকট মোকাবিলার জন্য সল্পমেয়াদী,মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদি ১৫ দফা পলিসি পরামর্শ দিয়েছে নাহিদ ইসলাম নিজেই।
দিনকে দিন দেশে জ্বালানি,বিদ্যুৎ এর সংকট আরো ভয়াবহ আকার ধারন করছে। তেলের অভাবে কৃষকেরা ফসল ফলাতে পারছেনা,সারাদেশে হাজারের অধিক কলকারখানা বন্ধ ঘোষনা হয়েছে। রপ্তানিমুখী উৎপাদনশীল খাতগুলো রিতীমত স্থবির হয়ে আছে। ফলে বিদেশী বায়ারদের অর্ডার চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে।
সিএনজি,বাস,পিকআপ,ট্রাক চালকেরা তেল গ্যাসের অভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। বাজারেও দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বমুখীতা। মধ্যবিত্তেরা কষ্টে দিনাতিপাত করছে।
সবমিলিয়ে সরকারের এতো এতো প্রমাণিত ব্যার্থতা ও দৃশ্যমান পদক্ষেপহীনাকে আগামীকাল সংবাদ সম্মেলন করে তুলে ধরবে এনসিপি।ইতমধ্যে নোটিশও প্রকাশ করেছে এনসিপি।
বিএনপি ভেবেছিলো এনসিপি হয়তো বসে বসে সরকারের তামাশাই দেখবে। কিন্ত এনসিপি খুবই কৌশলের সাথে সরকারের ব্যর্থতা তুলে ধরে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাগিদ দিচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি বিচারে এনসিপির এই স্টেপটা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *