খুলনা শহরে জয় ঢালি (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতীতে তাকে হত্যা করা হয়। নিহত জয় ঢালী স্থানীয় দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *