নগরীতে দুর্বৃত্তের গুলিতে শিমুল (৪০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ঘটনাটি ঘটে। আহত নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ৬-৭ জন দুর্বৃত্ত এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। তার মা শিমুল দরজা খোঁলামাত্র গুলি করে দেয়। এতে গুলিটি তার কোমরের পেছনের অংশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার চিকিৎসক তার দেহ থেকে গুলিটি বের করতে পারেনি।

আহতের স্বামী মুকুল বলেন, সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সাথে সাথে তাদের ভেতর থাকা একজন যুবক আমাকে লক্ষ্য করে গুলিটি চালালে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডানপাশে বিদ্ধ হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন স্থান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলোর বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সাথে একটি পক্ষের দ্বন্দ্ব রয়েছে। মূলত সেই পক্ষটি ভয় দেখাতে এসে ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *