ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল । শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তিনি দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
