খুলনা নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে তাকে হত্যা করা হয়।

নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে। তিনি ফেরি করে ডিম বিক্রি করতেন। পাশাপাশি এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার হত্যার তথ্য জানান। মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *