নিউজবাংলা২৪ডটনেট:: নয়ন জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর যখন তামিম ইকবাল বের হচ্ছেন, তখন ঝরছিল অঝোর বৃষ্টি। ততক্ষণে হোটেলের সামনে ভিড় সাধারণ মানুষদের। চট্টগ্রামের ঘরের ছেলে বলে কথা। বাংলাদেশ ক্রিকেটের অন্তপ্রাণ ভক্ত টাইগার শোয়েব কেঁদে-কুটে চোখের জল আর বৃষ্টির জল একাকার করে ফেলেন। বুক চাপড়াচ্ছেন আর চিৎকার করে কাঁদছেন। তামিমের এমন বিদায় মেনে নিতে পারছেন না তিনি।

এর আগে দুপুর দেড়টা থেকে সংবাদ সম্মেলন নির্ধারিত ছিল। তামিম চলে আসেন প্রায় ১৫ মিনিট আগে। শুরু হতে সময় লাগে আরও চার মিনিট। পরিস্থিতি শান্ত হওয়ার পর তামিম শুরু করলেও দফায় দফায় তাকে থামতে হয়। কনফারেন্স রুমে নীরবতা নেমে আসে, শুরু হয় তামিমের কথা। বাধ সাধে তামিমের অশ্রু। শেষ পর্যন্ত তামিম শেষ করেন, চোখের জলে ভাসান মুহুর্ত।

২০০৭ সালে খেলা শুরু করেন তামিম, ২০২৩ সালে বর্ণাঢ্য এই ক্যারিয়ারের ইতি টানেন ১৬ মিনিটের এক সংবাদ সম্মেলনে। মাঝে কেটে গেছে ১৬টি বছর, প্রায় দেড়যুগ। তামিমের এই সংবাদ সম্মেলন হুবহু তুলে ধরা হলো পাঠকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *