নিউজবাংলা২৪ডটনেট:: চলতি বছরের আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসী বাঙালিরা রেমিটেন্স পাঠিয়েছেন ২২ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। আগস্ট মাসে মোট রেমিটেন্স এসেছে ১০০ কোটি ৫৭ লাখ ডলার। এর মধ্যে শুধু মধ্যপ্রাচ্য থেকে এসেছে ৫৯ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে রেমিটেন্স এসেছে ১৯ কোটি ৩৪ লাখ ডলার। কুয়েত থেকে ৭ কোটি ৭৬ লাখ ডলার, ওমান থেকে ৪ কোটি ৮৫ লাখ ডলার, বাহরাইন থেকে ২ কোটি ৭৭ লাখ ডলার, কাতার থেকে এক কোটি ৮৮ লাখ ডলার এবং লিবিয়া থেকে ৬০ লাখ ডলার। আলোচ্য সময়ে ইরান থেকে কোনো রেমিটেন্স আসেনি।
এ সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৬৭ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ৬ কোটি ৮২ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে ৬ কোটি ৭৭ লাখ ডলার, ইতালি থেকে ২ কোটি ৮৫ লাখ ডলার, সিঙ্গাপুর থেকে ২ কোটি ৭০ লাখ ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ৩৫ লাখ ডলার, অস্ট্রেলিয়া থেকে ৩১ লাখ ডলার, জার্মানি থেকে ১৭ লাখ, জাপান থেকে ১১ লাখ এবং হংকং থেকে ৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে। অন্যান্য দেশ থেকে রেমিটেন্স এসেছে ৪ কোটি ৮৮ লাখ ডলার।