শুক্রবার (১১ এপ্রিল) পিএসএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে বহু আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের। লাহোর কালান্দার্সের হয়ে যে খেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে হতাশ হতে হয়েছে বাংলাদেশীদের। এই ম্যাচে খেলানো হয়নি রিশাদকে। তাঁর দল লাহোরও ম্যাচটা জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর ১৯.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায়। কেবল আবদুল্লাহ শফিককের ব্যাটিং ছিল টি-টোয়েন্টি সুলভ। তিনি ৩৮ বলে ৬৬ রান করেন। এছাড়া সিকান্দার রাজা ২৩, ড্যারিল মিচেল ১৩ এবং হারিস রউফ ১০ রান করেন।

১৪তম ওভারে লাহোরের পঞ্চম উইকেটের পতন হয় দলীয় ৯৩ রানে। শফিক ও সিকান্দার রাজা পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়লেও হোল্ডার ও শাদাব খানের বোলিংয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। হোল্ডার ২৬ রানে ৪ উইকেট নেন, আর অধিনায়ক শাদাব ৩.২ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট।

মঙ্গলবার ১৫ এপ্রিল লিটন দাসের করাচি কিংসের মুখোমুখি হবে রিশাদের লাহোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *