voipনিউজবাংলা২৪ডটনেট:: প্রায় ৪০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ রাজধানীতে পাঁচজনকে আটক করেছে র‌্যাব-২। রবিবার রাজধানীর রায়েরবাজার থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- সাতটি চ্যানেল ব্যাংক (১২৮ পোর্ট), চারটি ল্যাপটপ, ৫৬টি অ্যান্টেনা, চারটি ওয়্যারলেস রাউটার,একটি সুইচ এবং ১৫২টি রবি, ২৫২টি টেলিটক, ৫৪০টি এয়ারটেল ও চারটি গ্রামীণফোন মোবাইল সিম।

এসব সরঞ্জামের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। দীর্ঘদিন ধরে আটককৃতরা অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *