নিউজবাংলা২৪ডটনেট:: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দেয়া সংলাপ প্রস্তাব বিষয়ে খালেদার সঙ্গে আলোচনা করবেন মজীনা।